সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আপত্তিকর অবস্থায় আটকের পর প্রেমিক যুগলের বিয়ে দিলেন পুলিশ

আপত্তিকর অবস্থায় আটকের পর প্রেমিক যুগলের বিয়ে দিলেন পুলিশ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি     

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আপত্তিকর অবস্থায় আটকের পর পুলিশের সহযোগিতায় এক প্রেমিক যুগলকে বিয়ে দেয়া দেয়া হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টায় কাজী ডেকে তাদের বিয়ে দেয়া হয়। 
জানা যায় , উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের বাছির খন্দকারের ছেলে তোফাজ্জল খন্দকারের (২১) সঙ্গে একই ইউনিয়নের এক তরুণীর (১৮) পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তারা বিভিন্ন স্থানে প্রায়ই সময় গোপনে দেখা করতো। সম্প্রতি ওই তরুণী তার খালার বাড়িতে বেড়াতে যায়। পরে  রবিবার সন্ধ্যায় সেখানে তার সঙ্গে দেখা করতে যায় তোফাজ্জল। এ সময় তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে স্থানীয় লোকজন।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা রাত ১১টা পর্যন্ত তাদের দুইজনকে বিয়ের দেয়ার ব্যাপারে সমঝোতার চেষ্টা করে। কিন্তু তোফাজ্জলের পরিবারে বিয়ের ব্যাপারে রাজি না হওয়ায় রাতেই তোফাজ্জল ও তার প্রেমিকাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। পরে দুই পক্ষ বিয়েতে সম্মতি জ্ঞাপন করলে তাদের কে পবিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, দুই পরিবারের  অভিভাবকরা থানায় আসার পর আমরা তাদেরকে বিয়ে দেয়ার জন্য বুঝিয়ে দিয়েছি। দুই পক্ষ এক হয়ে আজ দুপুরে তাদের বিয়ে দিয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com