সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন গণমানুষের নেতা মোকতাদির চৌধুরী এমপি

মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন গণমানুষের নেতা মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বুধবার (১০ জানুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য কল দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০৩ সদর ও বিজয়নগর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিপুল পরিমাণ ভোটে টানা চতুর্থবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে সফলতা ও বিশ্বস্ততার সহিত দায়িত্ব পালন করেন।
এদিকে, মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। বুধবার রাত সাড়ে ৯ টায় জেলা শহরের টি এ রোড ও কালীবাড়ি মোড়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন এর নেতৃত্বে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বের হয়। এসময় ছাত্রলীগ নেতারা সড়কে থাকা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মিষ্টি খাইয়ে উৎসব করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com