সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
এপেক্স ক্লাব অব তিতাস এর সেবা কার্যক্রম শুরু

এপেক্স ক্লাব অব তিতাস এর সেবা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ায় এপেক্স ক্লাব অব তিতাস এর সেবা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রেলওয়ে স্টেশনে সেবা কার্যক্রম হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং মাঝিদের রেইন কোর্ট বিতরণ করা হয়। 

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলোর পথের সংগঠনের সভাপতি ডা. নুরুল হুদা পাভেল এর সহযোগিতায় তিতাস ক্লাব এর পক্ষ হতে রেলওয়ে বস্তির ছিন্নমূল ৫০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সকাল ১১টায় কাউতলী তিতাস নদীতে ৪কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অত:পর উক্ত স্পটে ২জন মাঝিকে উন্নতমান ও টেকসই রেইন কোর্ট বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ুম চৌধুরী, জাতীয় সহ-সভাপতি এপে. নিজাম উদ্দিন পিন্টু, সাবেক জাতীয় সভাপতি এপে. আনিসুজ্জামান শাতিল, এপে. খোরশেদুল আলম অরুন, ৮ এর গভর্ণর এপে. কামরুল হক, জাতীয় সচিব এপে. ভুবন লাল ভারতী, আইপিডিজি এপে. মোনাব্বর হোসেন সেলিম,পিডিজি জেলা-৮ এপে. মো: হেলাল উদ্দিন, ন্যাশনাল অফিসিয়াল এপে. আব্দুল মতিন শিকদার, এপে. কামরুজ্জামান হেলাল, এপে. সুব্রত সাহা,

ব্রাহ্মণবাড়িয়া এপেক্স ক্লাবের সভাপতি এপে. ইয়াসির আরাফাত ইমরুল, অতিত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. এড. তরিকুল ইসলাম খান রুমা, এপে. এড. এমএইচ সরকার পাশা, এপেক্স বাংলাদেশের ওয়েব মাস্টার এপে. দ্বীপ রায়, এপেক্স ক্লাব অব তিতাস এর সভাপতি এপে. পূর্ণিমা সাহা, সাবেক সভাপতি ইঞ্জি. আব্দুল হান্নান, এপে. ক্যাপ্টেন জয়নাল আবেদীন, ক্লাবের সদস্য এপে. সারোয়ার হোসেন, এপে. রুবায়েত হোসেন মিশু, এপে. আক্তার হোসেন, এপে. মনির হোসেন, এপে. এসএম সোহেল, রোটা কিডস্ এর সভাপতি আরকেডি প্রাপ্তি রায় প্রমুখ।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com