সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ ১৪৩১ কে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকাল ৮ টায় জেলা শহরের টেংকেরপাড় লোকনাথ ময়দান থেকে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে ফারুকী পার্কের বৈশাখী মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় লাঠি খেলা, পুতুল নাচ, সাপ খেলা, ক্যানভাসে ছবি আকা, ঘোড়া, বাংলার কৃষক, পলো দিয়ে মাছ ধরা সহ নানা আয়োজনে উৎসবে মেতে উঠেন পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসী।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com