সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা।। এলাকায় শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে মারা গেলেন বাবা।। এলাকায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছেলের কবরে বেড়া দিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন বাবা সাদেকুর রহমান ভুইয়া।
শুক্রবার (০৩ মে) সকালে জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে বইছে শোকের ছায়া।
গত ২৯ এপ্রিল সোমবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে শাহাদাত হোসেন ভুইয়া। মৃত্যুর মাত্র ৪দিন পর শুক্রবার সকালে ছেলের কবরে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটতে গিয়ে বুকে ব্যথা উঠে অসুস্থ হয়ে পড়েন নিহত শাহাদাত এর বাবা সাদেকুর রহমান ভুইয়া। এসময় পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সাদেকুর রহমান ভুইয়া পল্লী বিদ্যুৎ এ চাকুরী করতেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ রাসেল মিয়া জানান, ছেলের মৃত্যুর চারদিন পর বাবার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাদেকুর রহমানের লাশ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, সাদেকুর রহমান ভুইয়ার তিন সন্তানের মধ্যে শাহাদাত হোসেন ভুইয়া তৃতীয়। বড় ছেলে থাকেন সৌদিআরবে। দ্বিতীয় ও একমাত্র মেয়ে থাকেন জেলা শহরের কলেজপাড়ায়। সড়ক দূর্ঘটনার মাত্র ১০ দিন আগে ছেলের শখ পূরণে মোটরসাইকেল কিনে দেন বাবা। আর ছেলের মৃত্যুর মাত্র ৪দিনের মধ্যেই মারা গেলেন বাবাও।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com