সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে আটক-০৫

সরাইলে ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে আটক-০৫

সরাইল প্রতিনিধি //সময়নিউজবিডি  

দুস্থ নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯নং শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে আজহার মিয়ার বাড়ি থেকে ভিজিডি চাউলের বস্তা পরির্বতনের সময় এসব চাল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ চাল আত্মসাতের সাথে জড়িত ৫জনকে আটক করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার শাহজাদাপুর  ইউনিয়নের দেওড়া গ্রামের আজহার মিয়ার বাড়ি থেকে ১শত বস্তা চাউলসহ ৫জনকে আটক করা হয়েছে। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বুধবার কার্ড ভোগীদের তিন মাস স্লীপে শুধু ১ মাসের চাল বিতরণ করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। চাল আত্মসাতের অভিযোগ এনে সরাইল থানা পুলিশ বাদী হয়ে শাকিল মিয়া (২০), রাজন মিয়া(২০) মহিবুর রহমান (৪০) মাসুক মিয়া (৪৫) তোহিদ মিয়া (৫০) সহ ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আজহার মিয়ার বাড়ি থেকে ১শত বস্তা ভিজিডি চাউল উদ্ধার করা হয়েছে। এ সময় ৫জনকে আটক করা হয়েছে । এ বিষয় পুলিশ বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা জানান, খাদ্যগুদাম থেকে জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বরের তিন মাসের ১৫৭জন ভিজিডি কার্ড ভোগীর ১৪,১৩০ মেঃটন চাল উত্তোলন করেন শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান। 
অথচ এ চাউল দেওড়া গ্রামের আজহার মিয়ার বাড়ি থেকে  বস্তা পরির্বতনের সময় উদ্ধার করা হয় । এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com