সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে এক নারীকে কুপিয়ে হত্যা।। আহত-১

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে এক নারীকে কুপিয়ে হত্যা।। আহত-১

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে ময়না বেগম-(৪৬) নামে এক নারীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মহিম-(১৪) গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (০৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের পুথাই গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত ময়না বেগম ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী।
এ ব্যাপারে নিহত ময়না বেগমের মেয়ে নওরিন বলেন, আমার আপন চাচা রাব্বি মিয়া, মাহফুজ মিয়া, সৎ চাচা জুয়েল মিয়া, চাচাতো দাদা দুধ মিয়ার ছেলে শাহ আলম ও রুহুল আমিনের সঙ্গে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা জোরপূর্বক আমাদের পুকুর দখল করে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় গত দুই সপ্তাহ আগে তারা আমার বাবাকে কুপিয়ে রক্তাক্ত করে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, এ অবস্থায় আজ ভোরে তারা আমাদের বাড়িতে হামলা করে ঘরে ঢুকে পড়ে। এসময় আমার মা ও আমার একমাত্র ভাইসহ আমরা চার বোন ঘরে ছিলাম। তারা আমার মা ও ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আমার মাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com