সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ড্রেজার জব্দ

সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ড্রেজার জব্দ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ড্রেজার মেশিন মালিককে না পাওয়ায় নিয়মিত মামলা দায়ের করার জন্য সরাইল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘন করে একটি পুকুর থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করার চেষ্টা করে। এই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ড্রেজার মেশিনসহ অপরাধের সকল আলামত জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এ সময় সরাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com