সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে বজ্রপাতে দুটি মহিষের মর্মান্তিক মৃত্যু

সরাইলে বজ্রপাতে দুটি মহিষের মর্মান্তিক মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ২টি মহিষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮এপ্রিল) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর-কাকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল থেকেই সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকুরিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র মো. সায়েদুল্লাহ মিয়ার দুটি মহিষ স্থানীয় খোলা মাঠে ঘাস খেতে রাখা ছিল। এ সময় আকস্মিক বজ্র বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই দুটি মহিষ মারা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্জ্রপাতে মৃত মহিষ দুটি দেখতে এলাকার লোকজন ঘটনাস্থলে ভীড় জমান।
এ ব্যপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বজ্রপাতে ২টি মহিষের মৃত্যুর বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
সরাইল উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আহমেদ জানান, আরুয়াইল ইউনিয়ন প্রতিনিধি এ.এস.আই.পি মোখলেসুর রহমানকে পাঠিয়ে চর কাকুরিয়া সায়েদুর রহমানের থেকে দুইটি মহিষ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যুর সংবাদ পেয়েছি। তিনি এ মৌসুমে আকাশের অবস্থা খারাপ থাকলে গরু, বাচুর, মহিষ, নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com