সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কালবৈশাখী ঝড়ে একটি মসজিদ ও একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ে গেছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় ওই এলাকায় ব্যাহত হচ্ছে মোবাইলফোন ও ইন্টারনেট সেবা।
স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৮টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের কারণে তিনলাখপীর বাস স্ট্যান্ডের কাছে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মোবাইল ফোন গ্রাহকরা। এছাড়া ঝড়ের সময় কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে করে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর বাজারের সড়কে একটি গাছ উপড়ে পড়ে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদে গাছ পড়ে মসজিদের একাংশ ভেঙে গেছে।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের বৈদ্যুতিক খুঁটিটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এছাড়া বাদৈর বাজারের সড়ক থেকেও ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, কসবা ছাড়াও জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ঘরবাড়ি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com