সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
অপহৃত ব্যবসায়ীকে ত্রিশালের থেকে উদ্ধার করেছে পুলিশ

অপহৃত ব্যবসায়ীকে ত্রিশালের থেকে উদ্ধার করেছে পুলিশ

শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে অপহৃত ব্যবসায়ী মো. ফেরদৌস আলমকে ত্রিশালের নামাপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করা হয়।

রাতে ত্রিশালের বিশ্ববিদ্যালয় এলাকার একটি মেসে যৌথভাবে অভিযান চালায় ত্রিশাল ও ভালুকা মডেল থানা পুলিশ।

এ সময় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন সরকার (২০) ও জিয়াদ হাসান (২২) নামে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপহৃতের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ব্যবসায়িক কাজে ভালুকায় আসেন। তিনি ভালুকা উপজেলা সদর বাসস্ট্যান্ডে ফলের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় অপরিচিত দুই ব্যক্তি এসে তার কাছে তাদের সিগারেট ধরানোর জন্য আগুন চায়। আগুনের জন্য এসেই তার নাকের কাছে ওই ব্যক্তি হাত নিলে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এ সময় তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় তারা। রাতে তাকে হাত-পা বেঁধে কয়েক দফা মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে ১ লাখ টাকা দেওয়ার দফারফা হলে মুক্তিপণের টাকা নিয়ে ব্যবসায়ীর ভগ্নিপতি মোক্তার হোসেনকে ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে বলে।

পুলিশ জানায়, বিষয়টি পুলিশকে জানালে ভালুকা ও ত্রিশাল থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে মুক্তিপণের টাকা লেনদেনের সময় হাতেনাতে দুই অপহরণকারীকে আটক করে। বর্তমানে উদ্ধারকৃত ফেরদৌসকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভালুকা মডেল থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার এস এ নেওয়াজী জানান, এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে।

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com