সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মুকুন্দপুর হানাদার মুক্ত দিবসে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকুন্দপুর হানাদার মুক্ত দিবসে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সময়নিউজবিডি রিপোর্ট 

আজ ১৯ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৯ নভেম্বর মহান মক্তিযুদ্ধের বিজয়নগর উপজেলার মুকুন্দপুর, সেজামুড়া ও তার আশপাশ এলাকা শত্রু মুক্ত হয়। 
হানাদারমুক্ত দিবস উপলক্ষে এদিনটিকে স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাব প্রাঙ্গণে ও ক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।


পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মো: দবির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সুলতান মাহমুদ সরকারের সঞ্চলনায় অনুষ্টানে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার, জেলা পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তারা মিয়া।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সাথে কৌশল বিনিময় করছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

এসময় পাহাড়পুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল হাই মাস্টার,যুব লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ রাসেল খান সহ মহান স্বাধীনতা যুদ্ধের অংশ গ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার লোকজন উপস্থিতি ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও স্বাগত বক্তব্য রাখেন সেজামুড়া মুক্তিযোদ্ধা ক্লাবের সভাপতি মো. শামীম আহমেদ ভূইয়া। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান ও মহান স্বাধীনতাযুদ্ধে যে সকল বীর সেনারা শাহাদাৎ বরণ করেন তাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com