সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শায়খুল হাদীস সম্পর্কে মিথ্যা সংবাদ পরিবেশন করে যমুনা টেলিভিশন সম্প্রচার নীতিমালা ভঙ্গ করেছে; প্রতিবাদ মানববন্ধনে বক্তাগণ

শায়খুল হাদীস সম্পর্কে মিথ্যা সংবাদ পরিবেশন করে যমুনা টেলিভিশন সম্প্রচার নীতিমালা ভঙ্গ করেছে; প্রতিবাদ মানববন্ধনে বক্তাগণ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক ( রহঃ) কে জঙ্গীবাদের প্রতিষ্ঠাতা বলে যমুনা টেলিভিশন যে কাল্পনিক ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদ্রাসার সর্বস্থরের ছাত্রদের উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।          মুফতি কেফায়েতুল্লাহর সভাপতিত্বে ও মাওলানা আশরাফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা বোরহান উদ্দিন আল মতিন।
এসময় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন  মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা কাওসার মোল্লা, মাওলানা মাসউদুর রহমান খান, মাওলানা যুবায়ের সাইফুল্লাহ, মাওলানা ইসহাক আল মামুন, মাওলানা আবুল হাসান, মাওলানা সৈয়দ কাসেম, মাওলানা ইয়াসিন আরাফাত নবীনগরী, মাওলানা আব্দুল্লাহ কাফি, মাওলানা মাহমুদ হাসান প্রমুখ। 
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তাগণ বলেন,  শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক ( রহঃ) সারাজীবন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য নিজের জীবন উৎস্বর্গ করে গেছেন। রাজনৈতিক ও ইসলামী অঙ্গণে শায়খুল হাদীসের অবদান অনস্বীকার্য। কিন্তু হঠাৎ করেই যমুনা টেলিভিশন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (রহঃ) কে নিয়ে কেন মিথ্যা সংবাদ পরিবেশন করেছে তা বোধগম্য নয়। এ সংবাদে দেশের লক্ষ লক্ষ আলেম উলামারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়েছে। 
বক্তাগণ আরো বলেন,  যমুনা টেলিভিশন মিথ্যা সংবাদ পরিবেশন করে সম্প্রচার নীতিমালা ভঙ্গ করেছে তাই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় এদেশের আলেম উলামাগণ এই মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যথায় এর জন্য দেশে কোনোপ্রকার অঘটন ঘটলে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষকেই এর দায়িত্ব নিতে হবে। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com