সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাংলাদেশ থেকে কাতারে ইমাম নিয়োগে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলাদেশ থেকে কাতারে ইমাম নিয়োগে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাংলাদেশ থেকে কাতারে ইমাম নিয়োগে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া হাফিজুল কোরআনগণ।
বুধবার (০৪ ডিসেম্বর) বাদ আসর স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে হাফেজ ক্বারি তানভীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতী মোহাম্মদ এনামুল হাসান, হাফেজ ক্বারি আকিল বিন সাঈদ, হাফেজ ক্বারি রমজানুর রহমান, হাফেজ ক্বারি আশরাফুল ইসলাম শান্ত,হাফেজ মকবুল হোসাইন প্রমুখ। 
মানববন্ধনে বক্তাগণ বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছরের ন্যায় এবছর ও কাতারে ইমাম নিয়োগের লক্ষ্যে গত ২২/১১/২০১৯ হতে ২৮/১১/২০১৯ পর্যন্ত প্রায় ৬৩৩০জন হাফেজে কোরআন সাক্ষাৎকারের মাধ্যমে পরিক্ষার জন্য নিবন্ধন করে। কিন্তু কতিপয় অসাধু ব্যক্তির প্ররোচনায় কাতার থেকে আগত ০২জন উচ্চপদস্থ কর্মকর্তা ইন্টারভিউ না নিয়েই কাতারে ফেরত চলে যায়। যার কারণে বাংলাদেশ থেকে কাতারে ইমাম নিয়োগ বিষয়টি বাতিল হয়েছে বলে আমরা বিশ্বস্ত সুত্রে জানতে পারি। 
এহেন এ-ই  পরিস্থিতিতে কাতারে ইমাম নিয়োগে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অতি জরুরী, আমরা আজকের এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। (প্রেস বিজ্ঞপ্তি) ।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com