সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরের বুল্লা-পাইকপাড়ার সংঘর্ষের শালিস বৈঠকে ঐতিহাসিক শান্তিপূর্ণ সমাধান

বিজয়নগরের বুল্লা-পাইকপাড়ার সংঘর্ষের শালিস বৈঠকে ঐতিহাসিক শান্তিপূর্ণ সমাধান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে বিল নিয়ে বুল্লা-পাইকপাড়া গ্রামবাসীর মধ্যে সংগঠিত সংঘর্ষের ঘটনাটি শালিস বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে এ সমাধান হয়। 
শালিস বৈঠকে উপস্থিত শালিস কারকরা জুরি বোর্ডে সিদ্ধান্ত নেন যাদের বাড়িঘর আগুনে পুড়ে ও প্রতিপক্ষের হামলায় ভাংচুরের শিকার হয়ে ক্ষতিসাধন হয়েছে তাদের বাড়িঘর পূণঃনির্মাণ করতে ক্ষতিপূরণ বাবদ বুল্লা গ্রামের পক্ষকে ৩০ লাখ টাকা ও অপর পক্ষ পাইকপাড়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এতে আরো সিদ্ধান্ত নেয়া হয় সংঘর্ষের ঘটনায় যারা মামলা করেছেন তারা তাদের নিজ উদ্যোগে ও নিজ খরচে মামলা উত্তোলন করতে হবে।         বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর সভাপতিত্বে ঐতিহাসিক এই শালিস বৈঠকে প্রধান শালিসকারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। 
এতে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মহসিন মিয়া, বিজয়নগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া ও বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যানগণ ও পাইকপাড়া, বুল্লা গ্রামের বিশিষ্ট সর্দারগণ।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com