সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর সােনার বাংলা ; প্রফেসর ড. আনোয়ার হোসেন

নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর সােনার বাংলা ; প্রফেসর ড. আনোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর ড. মোঃ আনােয়ার হােসেন বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। মুক্তিযােদ্ধারা যে জীবনকে তুচ্ছ করে, নিজের জীবনকে উৎসর্গ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশমাতা ও মাতৃভূমিকে মুক্ত করে, স্বাধীন বাংলাদেশের বিজয়ের পতাকা ঊর্ধে তুলে ধরেছিলেন, তা নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের অর্জন তাদের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্ম হবে মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক প্রজন্ম, যারা বাস্তবায়ন করবে বঙ্গবন্ধুর স্বপ্নের সােনার বাংলা।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টায় স্থানীয় শহীদ নীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য প্রফেসর. রফিকুল হক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূঞা, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হােসেন রুবেল।
পরে আবরণি আবৃত্তি চর্চাকেন্দ্র ও জেলা শিল্পকলা একাডেমি মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভির সম্পাদক হাবিবুর রহমান পারভেজ।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com