সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদে ভিন্ন স্বাদে চমক তারা

গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদে ভিন্ন স্বাদে চমক তারা

ফয়সল বিন সিদ্দিক//সময়নিউজবিডি  

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ। আজ মুক্তি পেয়েছে মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটি। ছবিটিতে জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা অরিন ও চিত্রনায়ক মারুফকে। আর ছবিটির অন্যতম আকর্ষণ আইটেম সংটিতে দেখা যাবে দেশীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত আইটেম পারফর্মার চমক তারাকে। আর এই আইটেম সংটিতে চমক তারার সাথে দেখা যাবে দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা অমিত হাসানকে। ‘নাচতেও জানি,নাচাতেও জানি’ এমন কথার এই আইটেম সংটির কোরিগ্রাফি করেছেন প্রিন্স খান।
নিজের এই আইটেম সংটি প্রসঙ্গে চমক তারা বললেন,’আমি খুবই খুশি কাজটি করতে পেরে। ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু ভাইকে ধন্যবাদ আমাকে এরকম একটি কাজের সুযোগ করে দেয়ার জন্য। আর গানটির কোরিওগ্রাফার ছিলেন নৃত্য পরিচালক প্রিন্স খান ভাই। প্রিন্স খান ভাই দারুণ কোরিওগ্রাফি করেছেন গানটির। সবমিলিয়ে আমার নিজের কাছে মনে হয়েছে এই আইটেম সংটি দর্শকদের বিনোদিত করবে। আর ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটির জন্য রইলো শুভকামনা।’এই ছবিটিতে অরিন,মারুফ ও অমিত হাসান ছাড়াও আরও দেখা যাবে চিত্রনায়িকা পুষ্পিতা পপিকেও।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com