সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মাদরাসা ছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে-মুফতী ফয়জুল্লাহ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মাদরাসা ছাত্রদের ওপর হামলাকারী কাদিয়ানী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে-মুফতী ফয়জুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় নিরীহ কওমী মাদরাসা ছাত্রদের ওপর কাদিয়ানী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, বাংলাদেশের বহু শীর্ষ আলেমের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় নিরীহ মাদরাসা ছাত্রদের উপর কাদিয়ানীদের অতর্কিত হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। মুফতী ফয়জুল্লাহ বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী কাদিয়ানী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। না হলে পরিস্থিতি ভিন্নখাতে প্রবাহিত হতে পারে। তখন অনাকাঙ্খিত পরিস্থিতির দায়-দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে। 
বিবৃতিতে তিনি আরও বলেন, পেয়ারা নবী হযরত মুহাম্মদ সা.কে শেষ নবী হিসেবে অস্বীকারকারী, ইংরেজদের পোষ্য, পাকিস্তানের পাঞ্জাবের ভন্ড গোলাম আহমদের অনুসারী কাদিয়ানীদের কাফের ঘোষনা সময়ের দাবীতে পরিণত হয়েছে। এই দাবী বার বার অগ্রাহ্য হওয়ায় তারা এখন প্রকাশ্যে মাদরাসা ছাত্রদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখাচ্ছে। 
তিনি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের আলেম-উলামা ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার আন্দোলন জোরদার করার উদাত্ত আহবান জানান।
(প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com