সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সাংবাদিকদের সাথে অশোভন আচরনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদরাসার সংবাদ বর্জনের সিদ্ধান্ত

সাংবাদিকদের সাথে অশোভন আচরনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমী মাদরাসার সংবাদ বর্জনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২০ জানুয়ারি “ এদারায়ে তালিমিয়া, ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে অনুষ্ঠিত একটি মানববন্ধনের সংবাদ বিভিন্ন জাতীয় পত্রিকায় না ছাপানোর কারনে এবং তাদের কর্মসূচী চলাকালে মাদরাসার কয়েকজন  ছাত্র ও শিক্ষক কর্তৃক বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকদের সাথে অশোভন ও উদ্ধত্যপূর্ন আচরনের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, আ.ফ.ম কাউছার এমরান, সাংবাদিক জয়দুল হোসেন, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, আবদুন নূর, পিযুষ কান্তি আচার্য, নজরুল ইসলাম শাহজাদা, নিয়াজ মুহাম্মদ খান বিটু, মোঃ মজিবুর রহমান, মোঃ মনির হোসেন, উজ্জ্বল চক্রবর্তী, মীর মোহাম্মদ শাহীন, তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান পলাশ প্রমুখ।

সভায় সর্বসম্মতভাবে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসাসহ জেলার সকল কওমী মাদরাসা এবং হেফাজতে ইসলামের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি পেশাগত কাজে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।সভায় প্রেসক্লাবের সকল সদস্যগন সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্টোনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com