সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ; পৌর মেয়র নায়ার কবির

নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ; পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকার স্বপ পূরণ করতে হলে, প্রতিষ্ঠানের সুনাম ও সম্মান অক্ষুন্ন রাখতে হলে, এমনকি, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেক শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বাের্ড পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে হবে। 

সােমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় শহরের পাইকপাড়াস্থ আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবির আরো বলেন, তোমরা যারা উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে আজ এ প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তােমাদের নিকট আমাদের ও আগামী প্রজন্মের অনেক আশা। তােমরা একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করবে। তিনি বলেন, বিদায় প্রত্যেকটা মানুষের জন্য বেদনাদায়ক। তােমাদের আজকের এ বিদায় দুঃখের হলেও পরম আনন্দের, কেননা আজকের বিদায়ের মাধ্যমে তােমরা স্কুলের গন্ডি পেরিয়ে, জীবনের বিশাল পরিসরে গমণ করবে। তােমাদের এই বিদায় যাত্রা সুন্দর, স্বার্থক ও সাফল্যমন্ডিত হউক।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ সােপানুল ইসলাম সােপানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যক্তিত্ব এনায়েত কবির বাবু, সাংবাদিক আশিকুল ইসলাম, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পঙ্কজ দেব।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। পরে পরীক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দােয়া ও মােনাজাত করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com