সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আশুলয়িায় তরুণী গণধর্ষণরে ঘটনায় আটক-০১

আশুলয়িায় তরুণী গণধর্ষণরে ঘটনায় আটক-০১

আনোয়ার সুলতান, (ঢাকা) জেলা প্রতিনিধি 

আশুলিয়ার গাজিরচটের পোষাক শ্রমিক তরুণীকে গণধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলশি।মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদন করে জেলহাজতে পাঠানো হয়েছে।   
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসাদুল শেখ কে আটক করেন আশুলিয়া থানা পুলিশ। 
আটক আসাদুল শেখ নাটোর জেলার তেবাড়িয়া উপজেলার সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার গাজিরচটের বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থাকতো।
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী গত ২৬ জানুয়ারি বিকেলে তার পাওনা টাকা আদায়ের জন্য গাজিরচটের বাইপাইল বসুন্ধরাটেকের বাবর আলীর বাড়ির ম্যানেজার মুসলিম উদ্দিনের বাসায় যায়। এসময় অভিযুক্ত আসাদুল শেখ ৫ জন সঙ্গীসহ ভুক্তভোগীকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে রাত পর্যন্ত আটক রেখে গণধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তার সাথে থাকা ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।   

আশুলয়িা থানা পুলিশের পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসাদুল শেখকে আটক করা হয়েছে। পরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com