সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
অতি প্রয়ােজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহবান; জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

অতি প্রয়ােজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার আহবান; জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেছেন, অতি প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের না হতে জেলাবাসীকে আহবান জানিয়েছেন। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাসা বাড়িতে অবস্থান করতে হবে। আগামীকাল বুধবার (২৫ মার্চ) সকাল থেকে হাসপাতাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসী ও কাঁচা বাজার ছাড়া বাকী দোকানপাট বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।     
জেলা প্রশাসক আরো বলেন, ফুটপাতে কোন হকার বসবে না ও কোন চায়ের স্টলে আড্ডা বা খুশগল্প করা যাবে না। ২৫ শে মার্চ ২০২০ ইং রোজ বুধবার থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি জেলার সর্বস্তরের নাগরিকদের করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার ও সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদ সহ করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক কমিটির অন্যান্য সদস্যরা।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com