সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের বাঙ্গলা দক্ষিণপাড়ায় এলাকাবাসীর ত্রাণ বিতরণ

ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের বাঙ্গলা দক্ষিণপাড়ায় এলাকাবাসীর ত্রাণ বিতরণ

মোহাম্মদ মামুন রেজা//ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

আজ ৯ এপ্রিল ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাঙ্গলা দক্ষিণ পাড়ায় এলাকাবাসী তাদের নিজেদের মধ্যে চাঁদা তুলে নিজ এলাকার ৮৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
মানবতার সেবায় এগিয়ে আসা এলাকাবাসীদের মধ্য থেকে এক সাক্ষাৎকারে ধামরাই উপজেলার  বিশিষ্ট ব্যাবসায়ী এবং বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আবু সাইদ বাদল জানান,  এলাকাবাসীরা ঐক্যবদ্ধভাবে সকলের পাশে দাড়িয়েছেন।তাদের এলাকায় করোনা ভাইরাসের কারণে যেন খাদ্যসংকট না দেখা দেয় তার জন্য তারা এরকম সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বাঙ্গলা দক্ষিণপাড়ার বাসিন্দা মেহেদী হাসান রনি আমাদের বলেন, “আমরা ১০ কেজি চাল, দুই কেজি আলু ও এক কেজি ডাল অভাবগ্রস্থ বাড়িতে নিজ উদ্যোগে পৌছে দিয়েছি। সকলকে ত্রাণের জন্য এক স্থানে ডাকলে তা নিরাপদ নয় তাই আমরা অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলের বাড়িতে ত্রাণসামগ্রী পৌছে দিব।”
এলাকার আরেক বাসিন্দা আল-মাহমুদ পলাশ বাঙ্গলা দক্ষিণপাড়াবাসীদের এই বিপদে একে অপরের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি এই ত্রাণকার্য সুষ্ঠভাবে সম্পাদনে পাশে থাকার জন্য  রিপন হাসান, আলমগীর হোসেন, সাহেব আলী, সাইফুল ইসলাম ও মিল্টন হোসেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকবাসী আশা করেন আশেপাশের এলাকার মানুষও তাদের নিজ এলাকায় এরূপ জনসেবা করবে। এভাবেই এই সংকটকালীন সময় কাটানো সম্ভব।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com