সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সেলিম চৌধুরী আর নেই

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সেলিম চৌধুরী আর নেই

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট 

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ঢাকা সরকারি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি  তিতাস পূর্বাঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বাস্তবায়ন কমিটির অন্যতম নেতা চান্দুরা ইউনিয়ন পরিষদের পাঁচ পাঁচ বার নির্বাচিত সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন চৌধুরী ওরফে সেলিম চৌধুরী আর নেই। 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টায রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন। তবে তার স্ত্রী বেশ কয়েক বছর আগেই মারা যান।
মরহুমের ছোট ভাই বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল হক চৌধুরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, উনার প্রথম নামাজে জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে উনার দ্বিতীয় নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বল্প পরিসরে হবে। ইতিমধ্যে বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকে অবগত করেছি। প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে আশ্বস্ত করেছেন নিরাপত্তার বিষয়ে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। 
উল্লেখ্য, কুতুব উদ্দিন চৌধুরী ওরফে সেলিম চৌধুরীর ১৫.১২.১৯৫১ ইং তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস পূর্বাঞ্চলের বর্তমানে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও চৌধুরী বাড়িতে জন্ম গ্রহন করেন। তিনি মৃত্যুবরণ করেন ২৩.০৪.২০২০ ইং তারিখে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com