সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
অসহায় ও দরিদ্রদের মাঝে পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় ও দরিদ্রদের মাঝে পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ সতর্কতায় সরকার সাধারণ মানুষের বাইরে চলাচল সীমাবদ্ধ করায় সারাদেশের নিম্ন আয়ের খেঁটেখাওয়া মানুষ পড়েছেন বিপদে। অনেকের আয়ের পথ প্রায় বন্ধ। এসব মানুষ যাতে খাবারের অভাবে কষ্ট না পায়, সেই বিষয়টি সামনে রেখে অসহায় কর্মহীন মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউপি ছাত্র উলামা পরিষদ। 
গতকাল শনিবার (২৫ এপ্রিল) উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর কল্যানপুর ও আতকাপাড়া এলাকার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন সংগঠনের মুহতারাম সভাপতি মুফতী রহমতুল্লাহ কাসেমী ও সাধারণ সম্পাদক মুফতি রঈস উদ্দিন আমিনী।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত জনপদ, কর্মহীন অসংখ্য মানুষ, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক সংকটে কষ্টে ভুগছেন। তাদের পাশে আমরা সাধ্যানুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছি। দেশ-বিদেশ থেকে সংগঠনের কর্মী ও শুভানুধ্যায়ীদের কষ্টের পাঠানো অর্থ দিয়েই ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় নেতৃবৃন্দ সমাজের সামর্থবানদের এ দুর্যোগ মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সমাজকল্যান সম্পাদক মাওঃ শিবলী নোমান (রাসেল), অর্থ সম্পাদক মুফতি মুজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মাওঃ আব্দুল হাসান, তথ্য সম্পাদক মাওঃ আব্দুল করিম সিরাজী, ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুফতি ফরিদ মাহমুদ। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com