সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের উদ্দেশ্যে সরজমিন পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের উদ্দেশ্যে সরজমিন পরিদর্শন

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে সরজমিন পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ। 
বৃহস্পতিবার (০৪ জুন) জেলার বিজয়নগর, কসবা, আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল উপজেলার বিভিন্ন স্থানে সরজমিন পরিদর্শন ও যাচাই-বাছাই করা হয়েছে। 
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভূমিহীন পরিবারের মাঝে সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে জেলার বিজয়নগর উপজেলার পত্তন, নুরপুর, হরষপুর, বুধন্তী, নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়ন ও সরাইল উপজেলার আখিতারা, নোয়াগাঁও ও চুন্টা ইউনিয়নের প্রায় ৯৫টি দরিদ্র ভূমিহীন পরিবারের মাঝে প্রায় ৫ একর ১০ শতক কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে সরজমিনে পরিদর্শন তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। 

অপরদিকে জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন, আখাউড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ‘ক’ (ভূমিহীন ও গৃহহীন) ও ‘খ’ (ভূমি আছে, কিন্ত গৃহহীন) তালিকাভুক্ত পরিবারের বর্তমান অবস্থা পরিদর্শন ও যাচাই করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com