সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭৩ জনকে জরিমানা

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করায় ৭৩ জনকে জরিমানা

সময়নিউজবিডি রিপোর্ট 

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে সরকারি নির্দশনা অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৩ জনকে জরিমানা করা হয়েছে। 
শুক্রবার (০৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ জেলার ৯ টি উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের ভ্রাম্যমাণ আদালত তাদেরকে এ জরিমানা করেন। 
জানা যায়, শুক্রবার করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশিত স্বাস্হ্যবিধি ভঙ্গ করে গণপরিবহন পরিচালনা, মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘুরাফেরা করা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ব্যবসা প্রতিষ্ঠান/দোকান-পাট পরিচালনার অপরাধে মোবাইল কোর্ট কর্তৃক ৭৩ জন ব্যক্তিকে ৬৭ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান সহ অন্যান্য উপজেলার সহকারী কমিশনারগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জেলা পুলিশের সদস্যরা ও সেনাবাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com