সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
অবশেষে নাসিরনগরে মেঘনা ব্রিকফিল্ডের মালিকানা মামলায় বাদীর পক্ষে রায় ঘোষনা করলেন আদালত

অবশেষে নাসিরনগরে মেঘনা ব্রিকফিল্ডের মালিকানা মামলায় বাদীর পক্ষে রায় ঘোষনা করলেন আদালত

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার  ভলাকুট ইউনিয়নে অবস্থিত মেঘনা ব্রিকফিল্ডের মালিকানা নিয়া দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের বালিখোলা গ্রামের দানু মিয়া ও দুর্গাপুর গ্রামের মৃনালকান্তি দাস গং ৮ জনের মাঝে দীর্ঘ সংঘর্ষ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এই নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরোদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও করে আসছিল। আসামী  পক্ষ পুলিশ দিয়ে বাদী পক্ষকে হয়রানির অভিযোগও দীর্ঘদিনের।
পুলিশি হয়রানি থেকে পরিত্রাণ পেতে অবশেষে বালিখোলা গ্রামের নাদির হোসেনের ছেলে মোঃ দানু মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ নাসিরনগর আদালতে দেওয়ানী ৪৫/২০১৫ মামলা দায়ের করেন।মামলায় দুর্গাপুর গ্রামের মনিন্ড চন্দ্র দাসের ছেলে মৃণাল কান্তি দাস,সুনামগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামের এনছর মোঃ ওয়াহিদ হোসেনের ছেলে আবু সাঈদ মোঃ খালিদ,গোর্কণ ইউনিয়নের নুরপুরগ্রামের  সৈয়দ আবু আলীর ছেলে সৈয়দ আবুল কালাম আজাদ, তৎকালীন নাসিরনগর থানায় কর্মরত এসআই নুরুন্নবী, ওসি মোঃ আব্দুল কাদির, ওসি তদন্ত মহীবুর রহমান, দুর্গাপুর গ্রামের আশ্রব আলীর ছেলে মোঃ অহিদ মিয়া, মৃত রেবতি মোহন রায়ের ছেলে হিরালাল রায়কে আসামী করা হয়। 
পরে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক ওদীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত ২০১৯ সালের ২৭ নভেম্বর  মামলাটি বাদীর পক্ষে রায় প্রদান করেন ও বিবাদীর সেখানে যেতে বাধা নিষেধ করেন। মামলার আইনজীবি এডঃ মাজহারুল আনোয়ার মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com