সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নাসিরনগরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে শাহীন মিয়া- (১৪) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মনোহরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন মিয়া মনোহরপুর গ্রামের জহর ইসলামের ছেলে। এ ঘটনায় শিশুর পিতা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহীন ও ভিকটিম প্রতিবেশী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি পাশের বাড়ির উঠানে খেলা করার শাহীন শিশুটিকে প্রতিবেশী হারুন মিয়ার ঘরে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা ঘরে ঢুকলে শাহীন পালিয়ে যায়।
এ ব্যাপারে নাসিরনগর থানায় পরিদর্শক (তদন্ত)  মোঃ কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুর পিতা বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আমরা রাতেই অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে শাহীন ধর্ষন চেষ্টার কথা স্বীকার করেছে। শুক্রবার সকালে শাহীনকে আদালতে সোপর্দ করা হয়েছে ও শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com