সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
করোনাভাইরাসের কারনে আখাউড়ার হাজার বছরের ওরস হচ্ছে না

করোনাভাইরাসের কারনে আখাউড়ার হাজার বছরের ওরস হচ্ছে না

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
করোনা ভাইরাসের সংক্রমনরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহঃ) প্রকাশ কল্লা শহীদ মাজারের হাজার বছরের ঐতিহ্যের ওরস এবার অনুষ্ঠিত হচ্ছে না।

গতকাল শনিবার দুপুরে মাজার শরীফের ভিআইপি রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ তথ্য জানিয়ে ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভক্তদের না আসার অনুরোধ জানানো হয়। 
একই সাথে এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাজার শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নূর-এ-আলম গণবিজ্ঞপ্তি জারি করেছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ ছালেহ নেওয়াজ খঁান খাদেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া, ইউএনও মোহাম্মদ নূর-এ-আলম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেজবাউল আলম ভূঁইয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা ভাইরাস বিস্তার লাভ করায় গত ৪ আগস্ট মাজার পরিচালনা কমিটির বিশেষ সভায় ওরস না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত  গ্রহন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়।ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com