সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কসবার আলোচিত ফারুক চৌধুরী হত্যা মামলার আসামীদের আদালতে আত্মসমর্পন।। জামিন না মঞ্জুর

কসবার আলোচিত ফারুক চৌধুরী হত্যা মামলার আসামীদের আদালতে আত্মসমর্পন।। জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের ফারুক মিয়া চৌধুরী-(৫৩) হত্যা মামলার আসামীদের জামিন না মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

দীর্ঘ চার মাস আত্মগোপনে থেকে গতকাল সোমবার সকালে মামলার ৯ আসামী ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত মোহাম্মদ আল আমিন তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
নিহত ফারুক মিয়া চৌধুরী-(৫৩) কসবা পৌর এলাকার শাহ্পুর গ্রামের মন মিয়া চৌধুরীর ছেলে এবং দৈনিক যায়যায়দিনের কসবা উপজেলা প্রতিনিধি মোঃ শাহআলম চৌধুরীর ছোট ভাই।
জামিন না পাওয়া আসামীরা হলেন, কসবা পৌর এলাকার শাহ্পুর গ্রামের মোঃ সোহেল মিয়া-(২২), মোঃ মোশারফ মিয়া- (২৬), মোঃ মনির মিয়া-(২৪), মোঃ ছাত্তার মিয়া-(৩০), মোঃ সেলিম মিয়া-(৩০), মোঃ মন্নান মিয়া-(২৮), মোঃ আইয়ুব আলী, মোঃ আলাউদ্দিন-(২০) ও মোছাঃ তাসলিমা বেগম-(৪৫)। 
বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ রাকিব হোসেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বেলা ১১টায় শাহপুর গ্রামের ফারুক মিয়া চৌধুরী আসামীদের বাড়ির পাশের একটি মাঠে এলাকার এক ব্যক্তির নামাজে জানাযায় অংশ গ্রহন শেষে বাড়ি ফেরার পথে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে ফারুককে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করলে গত ১৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ফারুকের বড় ভাই মোঃ শাহ আলম চৌধুরী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল কসবা থানায় একটি মামলা দায়ের করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com