সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ভিক্ষুকদের পুনর্বাসনে আশুগঞ্জে শেড ও কাঁচাবাজার উদ্বোধন

ভিক্ষুকদের পুনর্বাসনে আশুগঞ্জে শেড ও কাঁচাবাজার উদ্বোধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের সামনে শেড নিমার্ণ করে কাঁচামাল, মাছ ও ফলের দোকান করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ এই মার্কেটের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজিমুল হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা প্রমুখ।
পুনবার্সন হওয়া ছয় ভিক্ষুক হলেন, উপজেলার সদর ইউনিয়নের রমজান মিয়ার স্ত্রী মমতাজ বেগম, চর-চারতলা ইউনিয়নের মরহুম রবিউল্লাহর ছেলে শফিকুল ইসলাম, আবদুল বারিক মিয়ার ছেলে আবদুল কাদির, চান মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম, পুরাগুদাম এলাকার আশ্রাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম ও যাত্রাপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম। 
এর আগে বিভাগীয় কমিশনার সরাইলের বেড়তলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতন পরিদর্শন করেন।  

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজিমুল হায়দার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া ভিক্ষুক পুনবার্সন কর্মসূচির আওতায় উল্লেখিত ছয়জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এ উদ্যোগ সহায়তায় নেয়া হয়েছে। তিনি বলেন, শেড নিমার্ণ ছাড়াও প্রত্যেককে দোকান পরিচালনার জন্য পঞ্চাশ হাজার টাকার মালামাল কিনে দেয়া হয়েছে। মোট ছয়টি দোকানের মধ্যে দুটি ফলের, দুটি কাঁচামালের ও দুটি মাছের দোকান রয়েছে। তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে লাভবান হতে পারেন সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com