সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সকালে পৃথক অভিযানে আশুগঞ্জ টোল প্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজাবহনকারী দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের সুজন-(২০), মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের নুর মোহাম্মদ-(৩৮), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিনাইর চর গ্রামের সেলামতুল্লাহ-(৩৬) ও একই জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট গ্রামের রূপচঁান চন্দ্র দাস-(৩৮)। 
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‍্যাব সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় সকাল ৬ টায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৯৭) আটক করে। পরবতর্ীতে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী সুজন এবং নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে এবং প্রাইভেটকার থেকে ৮ কেজি গঁাজা উদ্ধার করে ।
পরবর্তীতে সকাল পৌনে ৭টায় একই স্থানে অভিযান চালিয়ে আরেকটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ-২৯-৬৫৩২) আটক করে। ওই প্রাইভেটকারেও তল্লাশী চালিয়ে ৯ কেজি গঁাজাসহ মাদক ব্যবসায়ী সেলামতুল্লাহ এবং রূপচাঁন চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com