সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারন সম্পাদক হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ বাহারুল ইসলাম মোল্লা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচনে সাধারন সম্পাদক হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মোঃ বাহারুল ইসলাম মোল্লা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নির্বাচনে নির্বাচনে “সাধারন সম্পাদক পদে” মনোনয়নপত্র  দাখিল করেছেন বিশিষ্ট সাংবাদিক ও “দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রথম দৈনিক “দৈনিক ব্রাহ্মণবাড়িয়া’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা। তিনি সাংবাদিক বাহার মোল্লা নামেই পরিচিত।  
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) মনোয়নপত্র দাখিলের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার মোঃ জিল্লুর রহমানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
মনোয়নপত্র দাখিল শেষে তিনি প্রেসক্লাবের সকল সদস্যসহ শুভাকাঙ্খীদের দোয়া কামনা করেছেন।
বিশিষ্ট সাংবাদিক বাহার মোল্লা ইতিপূর্বে পর পর দুইবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও তিনি পর পর তিন বার সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য মনোনীত হন। বর্তমানেও তিনি শিক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটি ও সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরী, শিল্পকলা একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের “রোগী কল্যান সমিতি” ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের আজীবন সদস্য।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com