সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
সরাইলে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

সরাইলে শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ। 
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, ফরহাদ রহমান, মোঃ মিজানুর রহমান, রফিকুল ইসলাম খোকন প্রমূখ। 
প্রধান অতিথি বলেন, দেশকে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনা কালে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে সহায়তা করেছেন। মমতাময়ী মা শেখ হাসিনার কাছেই এইদেশ ও দেশের মানুষ নিরাপদ। আজ উনার ৭৪তম জন্মদিনে আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করছি। পরে দোয়া করা হয়। এছাড়াও যুবলীগ নেতা হাফিজুল আসাদ সিজার ও মফিজুর রহমান রনির উদ্যোগে শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল হয়েছে। পরে তারা উপজেলা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। এসময় যুবলীগ নেতা আল এমরান ও জাকির হোসেনও উপস্থিত ছিলেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com