সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে নিহত- ২।। আহত- ২০

আশুগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে নিহত- ২।। আহত- ২০

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইশান (২২) ও মোঃ মনির হোসেন (২৪) নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামা বায়েক এলাকার একটি দোকানে আড্ডা দিতে গিয়ে লামা বায়েক এলাকার বাদশা বাড়ির আহম্মদ আলীর ছেলে আলী আজম ও মালেক বেপারীর বাড়ির মতলব মিয়ার ছেলে দুলাল মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলী আজম দুলালকে থাপ্পর মারেন। এ ঘটনার জেরধরেই মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে একই গ্রামের মিলন মিয়ার ছেলে ইশান ঘটনাস্থলেই মারা যান ও হামলায় একই গোষ্ঠীের সিরাজুল ইসলামের ছেলে মনির হোসেনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পরে পুলিশ নিহত ঈশান ও মনির হোসেনের মরদেহ উদ্ধার করে তাদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com