সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কসবায় সড়ক থেকে অচেতন এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেন ছাত্রলীগ নেতা টিটু

কসবায় সড়ক থেকে অচেতন এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলেন ছাত্রলীগ নেতা টিটু

বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক মহিলাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ টিটু ভুইয়া।
গত ৩০ সেপ্টেম্বর বিকেলে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর সড়ক থেকে অজ্ঞাত ঐ মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন কসবা উপজেলা ছাত্রলীগের সদস্য মুহাম্মদ টিটু ভূইয়া।
পরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলা (৬০) কে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন টিটু। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহিলার পরিবারের খোঁজ মেলেনি। 
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা টিঁটু বলেন, গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই সড়কে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উপজেলা চেয়াম্যান জীবন ভাইকে জানালে তিনি বলেন, পুলিশকে অবগত করে মহিলাকে হাসপাতালে ভর্তি করাতে। জীবন ভাইয়ের পরামর্শে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশের সহযোগিতায় ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বৃদ্ধার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে অজ্ঞাত ঐ বৃদ্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধার পরিবারের কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আমি এই ঘটনাটি শুনেছি। তিনি কসবা থানা পুলিশ কোন সহযোগীতা লাগলে তা করবে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com