সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পত্তন ইউপির ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আক্তার বিজয়ী

পত্তন ইউপির ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে আক্তার বিজয়ী

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের পত্তন ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ আক্তার মিয়া (টিউবওয়েল প্রতীকে) বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন- মোঃ আক্তার হোসেন (টিউবওয়েল প্রতীক) ৮৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হোসেন ভুইয়া (ফুটবল প্রতীকে) ৫৪৩ ভোট পেয়েছেন। 
উপ-নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।প্রার্থীরা হলেন- মোঃ আক্তার হোসেন (টিউবওয়েল প্রতীক) মোঃ হোসেন ভুইয়া (ফুটবল প্রতীকে) ও মোঃ গিয়াস উদ্দিন (মোরগ প্রতীক)।
সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। 
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এস.এম. ইয়াসির আরাফাত উপ-নির্বাচনে আক্তার হোসেনকে বিজয়ী ঘোষণা করে বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৫৩% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 
উল্লেখ্য, পত্তন ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ শাহ আলম মারা যাওয়ার পর ওয়ার্ডটি শূন্য হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শূন্য ওয়ার্ডে উপ-নির্বাচনের তফছিল ঘোষণা করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com