সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর সংবাদ সম্মেলন

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর সংবাদ সম্মেলন

সময়নিউজবিডি রিপোর্ট  

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। 
বুধবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা শহরের হালদারপাড়াস্থ নিজ বাসভবনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন কর হয়। 
সাংবাদিক সম্মেলনে নাছিমা মুকাই আলী বলেন, নির্বাচনের দিন আমি যখন নির্বাচনী এলাকায় তখন প্রতিদ্বন্দ্বী পক্ষের সন্ত্রাসীরা আমার শহরের হালদারপাড়াস্থ বাসভবনে ন্যাক্কারজনক হামলা চালায়। এসময় আমার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করে ৫ লক্ষ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি বলেন, বাড়িতে থাকা কয়েকটি গাড়ি, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ও দুইটি মোটরসাইকেল নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি লুট হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতার এবং শাস্তি দাবী করছি।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী নির্বাচন সুষ্ঠু হওয়ায় নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সকলকে নিয়ে বিজয়নগর উপজেলা কে এগিয়ে নিতে চাই। উপজেলার জনগণ আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিফলন দেখাতে চাই। এছাড়া উপজেলাকে মাদক মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। সকল বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি। 

সংবাদ সম্মেলনে নব নির্বাচিত চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর স্বামী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লুৎফর রহমান (মুকাই আলী) বক্তব্য রাখেন ।
সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।       

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com