সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মবাড়িয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্রাহ্মবাড়িয়া জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান জিল্লুকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির এ আহ্বায়ক কমিটিকে অনুমোদন করেন।

আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন- সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কঁচি, জহিরুল হক খোকন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মোঃ সাইদুল হক সাঈদ, কাজী নাজমুল হক তাপস, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, আবু শামীম মোঃ আরিফ, অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, আলী আজ্জম, মাঈনুল হোসেন চপল, নিয়ামুল হক, সাবেক কমিশনার মোঃ কাউছার, আসাদুজ্জামান শাহিন, হেলাল উদ্দিন সরকার তৌহিন, নুরুল হুদা, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, আকতার হোসেন, শামীমা বাছির স্মৃতি, আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, শরিফুল্লাহ মৃধা শরীফ, অ্যাডভোকেট ইসমত আরা, মাহবুব হাসান বাবু ও রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com