সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
তনন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করে গ্রামবাসীর মানববন্ধন

তনন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবী করে গ্রামবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

নিজেদের গ্রামের কৃতি সন্তান, তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে গতকাল বুধবার (১৮ নভেম্বর) নাসিরনগরের হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামবাসীর উদ্যোগে একটি মানববন্ধন  নিহত তননের গ্রামের সর্বস্তরের মানুষের সমন্বয়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের এর সভাপতি সাবেক মেম্বার সৈয়দ আলী। সৈয়দ মাহিদুল ইসলাম শিমুল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তমান মেম্বার গিয়াস উদ্দিন, সাবেক মেম্বার আরশ আলি, বাহার মিয়া সরদার, রফিক মিয়া সরদার, বেনু মিয়া সরদার, সৈয়দ ইকবাল, স্থানীয় নেতা সৈয়দ নোমান, সৈয়দ মোখলেস, সাবেক মেম্বার সৈয়দ আলী, মোঃ হুমায়ন সরদার, মোঃ রঙ্গু হাজী সরদার, মোঃ তাহের সরদার প্রমুখ।
তারা নিশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, গ্রামবাসীর স্বার্থরক্ষায় ফসলি জমির পানি নিষ্কাসনের সরকারি খালে বাঁধ নির্মাণের প্রতিবাদ করায় আলিয়ারা গ্রামের এই কৃতি সন্তান তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যা নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের গ্রামের স্বার্থ রক্ষা করতে যেয়ে যে ছেলেটি নিহত হয়েছে তার বিচারের দাবীতে আমরা সর্বোচ্চ প্রতিবাদ করে যাবো। তারা হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান। বক্তাগণ গ্রামবাসীকে গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
উল্লেখ্য গত ৯ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের বেধড়ক আঘাতে খুন করা হয় তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননকে। সে আলিয়ারা গ্রামের সৈয়দ বাড়ির মৃত সৈয়দ শিব্বির আহমেদ এর বড় ছেলে। সে সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, পিতৃছায়া প্রকাশনীর স্বত্বাধিকারী ও সৃজন চিন্তা সাহিত্য সাময়িকীর সম্পাদক ছিলো। তনন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষবর্ষের ছাত্র ছিলো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com