সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ওপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর মিয়া ভাই

ওপারে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর মিয়া ভাই

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক উপমন্ত্রী মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবির এর বড় ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়া (মিয়া ভাই) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় রাজধানী ঢাকার উত্তরার হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সহ ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে।
মরহুমের ছোট ছেলে শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান অপু মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। 
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর শহরের শেরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পৈরতলা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব শাহজাহান মিয়া মিঞা ভাই জেলা শহরের প্রাণকেন্দ্র সুপার মার্কেট পরিচালনা কমিটির আমৃত্যু সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা জামে মসজিদের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com