সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০১৪ সনের ১৩ আগস্ট রাতে ব্রাহ্মণাবড়িয়ার সরাইল সদরের সৈয়দটুলায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় খুন হন শওকত আলী। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বাতেন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৯ নম্বর আসামী আবুল কাশেম গত তিন বছর আগে মারা গেছেন। 
আজ বুধবার দুপুরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় ৫ জনকে যাবজ্জীবন দণ্ডাদেশ ও ৩ জনকে এক বছর করে দণ্ডাদেশ দেন। 
যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন- সরাইল সদরের সৈয়দটুলা গ্রামের মোঃ শফিকুর রহমান খন্দকার (শাফি), মোঃ মোর্শেদ খন্দকার, মোঃ সাহেদ আলম খন্দকার, আব্দুল হাই ও মোবারক। তাদের মধ্যে মোর্শেদ ও মোবারক পলাতক রয়েছেন।
এক বছর করে কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা হলেন – হেলিম মিয়া, আবুল বাদশা ও মামুন মিয়া। তাদের মধ্যে আবুল বাদশা পলাতক রয়েছেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com