সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত- ৩।। আহত- ৫

ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় নিহত- ৩।। আহত- ৫

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিজয়নগরের রামপুর নামক স্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুর নামক এলাকায় যমুনা ব্রিকস ফিল্ডের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত থেকে আসা পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পাওয়ার টিলারে থাকা তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।নিহতরা হলেন – বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলায়মান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লাহ মিয়ার ছেলে শহিদুল্লাহ (৩০)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com