সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত মিনারা আক্তার’র বাড়িতে স্বাস্থ্য পরিদর্শক সমিতি, হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ

প্রয়াত মিনারা আক্তার’র বাড়িতে স্বাস্থ্য পরিদর্শক সমিতি, হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বেতন বৈষশ্য দূরীকরণ, ইন সার্বি ডিপ্লোমা কোর্স ও ১১, ১২ ও ১৩ গ্রেডের দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমূসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচীর ১৪তম দিনে কর্মবিরতিতে বাঞ্ছারামপুর উপজেলার স্বাস্থ্য সহকারী মিনারা আক্তারের অকাল মৃত্যুতে গতকাল বুধবার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স প্রাঙ্গণে স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফিরোজুল ইসলামের সভাপতিত্বে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমও ডাঃ শরিফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির আহবায়ক ও সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. আব্দুল বাছেদ, জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলার সভাপতি কামাল উদ্দিন, কেন্দ্রীয় নেতা তানিয়া রশিদ, আলী আকরাম খন্দকার স্বপন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সভাপতি মোঃ রুবেল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাধারণ সম্পাদক নাজির আহমেদ, রানা মিয়া, তাছলিমা খন্দকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মোঃ দেলোয়ার হোসেন। সভাটি সার্বিক পরিচালনা করেন জেলা ও উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন।
জেলা এ পরে জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতি, জেলা ও উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রয়াত মিনারা আক্তার বাড়িতে দিয়ে মরহুমার স্বামী, কন্যাসহ পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com