সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে র‍্যাবের অভিযানে ৬ জুয়ারিকে আটক

সরাইলে র‍্যাবের অভিযানে ৬ জুয়ারিকে আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়া খেলার সময় তৌফিক (৩৫), মমিন (৩৩), মুসলিম মিয়া (২০), শাহীর মিয়া (৪৮), মীর মাফুজ আলী (৩০), আমির আলী (৩৬) নামে ৬ জন জুয়ারিকে আটক করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
রবিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ৭ টায় সরাইলের সৈয়দটোলা এলাকা থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করেন র‍্যাব।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার বেলা পৌনে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল সরাইল উপজেলা সদরের সৈয়দটোলা পূর্ব হাফিজ টোলা (সাবেক) বাতিন মেম্বারের বাড়ীর সামনে মুমিনের মুদি দোকানের অভিযান পরিচালনা করে সৈয়দটুলা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে তৌফিক, একই এলাকার মৃত শিশু মিয়ার ছেলে মমিন মোহাম্মদ আলীর ছেলে মুসলিম মিয়া ও একই উপজেলার উত্তর কুট্টাপাড়া এলাকার মৃত আব্দুল আব্দুল বাছিরের ছেলেমৃত মীর জামির আলীর ছেলে মীর মাহফুজ আলী ও মৃত রহমত আলীর ছেলে আমির আলীকে আটক করেন। এসময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়ার নগদ ৭৭ হাজার ২শত ১০ টাকা ও জুয়া খেলার টার্চ স্কিন ৬ টি মোবাইল ০৬টি উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com