সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রানপন চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

প্রানপন চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারলেন না স্ত্রী

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট 
আয়শার বাঁধা উপেক্ষা করেই এলোপাতাড়ি কোপের একপর্যায়ে মারত্নক জখম হন রিফাত

প্রায় দুই মাস আগে ছাত্রলীগ নেতা রিফাত শরীফের সাথে বিয়ে হয় আয়শা সিদ্দিকা মিন্নির। এরপরই আয়শার সাবেক স্বামী পরিচয় দিয়ে দৃশ্যপটে হাজির হয় সন্ত্রাসী নয়ন বন্ড।

নিজেকে আয়শার সাবেক স্বামী দাবি করে। এরমধ্যে নয়ন বন্ড আয়শার ফেসবুক আইডি হ্যাক করে আয়শার ছবি দিয়ে আপত্তিকর পোস্ট দিতে থাকলে বিরোধ চরম মাত্রায় পৌছায়। এসব ঘটনার সূত্র ধরেই রিফাতকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান পরিচিতরা ।

আয়শার বাঁধা উপেক্ষা করেই এলোপাতাড়ি কোপের একপর্যায়ে মারত্নক জখম হন রিফাত
বুধবার সকাল ১০টা ২০ মিনিটে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে সাবেক স্বামী নয়ন বন্ড প্রকাশ্যে কোপাতে থাকে রিফাতকে। আয়শার বাঁধা উপেক্ষা করেই এলোপাতাড়ি কোপের একপর্যায়ে মারত্নক জখম হন রিফাত। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ কাজে নয়নকে সহযোগীতা করেন রিফাত ফরাজী, রিশান ফরাজী এবং রাব্বি আকন নামের তিন যুবক।

রিফাত বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়ানের দুলাল শরীফের পুত্র। আর নয়ন বন্ড বরগুনার পৌরসভার ধানসিরি রোর্ডের আবুবকর সিদ্দিক এর ছেলে। আর নয়নকে সহযোগীতা করা রিফাত ফরাজী, রিশান ফরাজী সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের ভায়রা দুলাল ফরাজির পুত্র।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের ধরতে তাদের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযান অব্যাহত আছে। তবে এখন পযন্ত লিখিত অভিযোগ পাননি বলে জানান তিনি।

সূত্রঃ আজকের পত্রিকা। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com