সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মাদকসহ ১০ জুয়ারিকে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মাদকসহ ১০ জুয়ারিকে আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকা থেকে মাদকসহ ১০ জুয়ারিকে আটক করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 
গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত রবিবার ৩ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পূর্বপাইকপাড়া এলাকার কুমারশীল মোড়ের আনোয়ার টাওয়ারের ১০ম তলার একটি রুমে অভিযান চালিয়ে মোঃ ইউসুফ শাহ (৪২), পিতা-মৃত আলী মিয়া, সাং-বাটপাড়া, মোঃ হাফিজুল ইসলাম (৩৮), পিতা মোঃ তাজুল ইসলাম, সাং-বাটপাড়া, মোঃ আল আমিন (৪৪), পিতা-মোঃ নুরুল আফসার, সাং-ফুলবাড়ীয়া, শাহ আলম (৪০), পিতা-অহিদ মিয়া, সাং- নাটাই, কাজী সুমন (৪০), পিতা-মৃত কাজী ছেন্দু মিয়া, সাং-নাটাই, মোঃ সোহেল (৩৮), পিতা-মৃত শওকত হুসেন, সাং- নাটাই, মোঃ আব্দুর রউফ (৩৯), পিতা- মৃত মতিউর রহমান, সাং-তেলিনগর,  মোঃ জামাল উদ্দিন (৪০), পিতা-মৃত খোরশেদ মিয়া, সাং-কালাই শ্রীপাড়া, মাসুদুল হাসান (৩৯), পিতা-হাজারী মোল্লা, সাং-বাটপাড়া ও মোঃ কাউসার মিয়া (৩৮), পিতা-নূরুল ইসলাম সাং-নাটাই, সর্ব থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া দেরকে আটক করেন। এসময় জুয়াড়ীদের কাছ থেকে জুয়ার (ক) ১৫৪ টি বিভিন্ন রং ও নম্বরের তাস, (খ) জুয়া খেলার নগদ- ৮৫,২৪০/- টাকা, (গ) জুয়া খেলার হিসাবের খাতা- ০১ টি, (ঘ) ইয়াবা-৩৮ পিস, (ঙ) স্কাফ-১৬ বোতল উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। 
ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com