সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান হলেন মিনারা আলম

জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান হলেন মিনারা আলম

ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আ.লীগের সভাপতি মিনারা আলম জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রাস্ট্রপতি আদেশে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ কর্তৃক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এছাড়াও জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য হিসেবে অ্যাড. আলেয়া চৌধুরী, সাদেকা বেগম, আকলিমা রহমান ঝুমা ও মফিজা বেগমকে মনোনীত করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ১০ ধারা (৩) উপধারার অনুসারে তাদের মনোনীত করা হয়।
আদেশে বলা হয়েছে, মনোনয়নের ৩১ ডিসেম্বর ২০২০ ইং তারিখ থেকে চেয়ারম্যান ও সদস্যদের কার্যকাল দুই বছর সময়ের জন্য বলবৎ থাকবে।
উল্লেখ্য, মিনারা আলম বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। (প্রেস বিজ্ঞপ্তি) 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com