সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে গ্রেপ্তারী পরোয়ানার আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ

নাসিরনগরে গ্রেপ্তারী পরোয়ানার আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মহাকাল পাড়ার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ হয়েছে। থানা পুলিশের সহযোগিতায় ইমিগ্রেশনকে জানানোর পর এ চেষ্ঠা ব্যর্থ হয়। 
জানা গেছে, নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের মহাকাল পাড়ার খিতিশ চন্দ্র দাসের ছেলে রাখাল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২০ সালে তার স্ত্রী নিয়তী রানী দাস যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর আদালত অভিযোগ আমলে নিয়ে রাখালের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। সম্প্রতি রাখালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী নিয়তি রানী দাসের ভাই প্রদ্যুত কুমার দাস গত ১৫ জানুয়ারি ২০২১ ইং তারিখে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরি নং ৭৬৮। এরই মাঝে রাখাল পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা করে। এ খবর জানতে পেরে রাখালের শ্যালক ও স্ত্রী মিলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে নাসিরনগর থানা পুলিশ বিষয়টি লিখিতভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবগত করলে রাখালের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে স্ত্রী সন্তানকে নির্যাতনকারী রাখাল পলাতক রয়েছে। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com